• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মদিনায় যাবি কে আয় আয়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মদিনায় যাবি কে আয় আয়

মদিনায় যাবি কে আয় আয়।
উড়িল নিশান দিনের বিষাণ বাজিল যাহার দরওয়াজায়॥
হিজরত করে যে দেশে
ঠাঁই পেলেন হজরত এসে,
খেলিতেন যথায় হেসে
হাসান হোসেন ফাতেমায়॥

হজরত চার আসহাব যথায় করলেন খেলাফত,
মসজিদে যাঁর প্রিয় মোহাম্মদ করতেন এবাদত;
ফুটল যেথায় প্রথম বীর খালেদের হিম্মত,
খোশ এলহান দিতেন আজান বেলাল যেথায়॥
যার পথের ধূলির মাঝে
আহমদের চরণের ছোঁয়া রাজে,
তৌহিদের ধ্বনি বাজে
যার আশমানে যার ‘লু’হাওয়ায়॥

Category: নজরুলগীতি
Previous Post:আল্লা নামের বীজ বুনেছি এবার মনের মাঠে
Next Post:নামাজ পড় রোজা রাখ, কলমা পড় ভাই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑