• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমিনার কোলে নাচে হেলে দুলে  

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমিনার কোলে নাচে হেলে দুলে  

আমিনার কোলে নাচে হেলে দুলে  
শিশু নবি আহমদ রূপের লহর তুলে॥  
রাঙা মেঘের কাছে ঈদের চাঁদ নাচে –  
যেন নাচে ভোরের আলো গোলাব গাছে।  
          চরণে ভোমরা গুঞ্জরে গুল ভুলে॥
সেই খুশির ঢেউ লাগে আরশ ও কুরসির পাশে,  
হাততালি দিয়ে হুরি সব বেহেশ‍্‍তে হাসে,  
          সুখে ওঠে কেঁপে দুনিয়া চরণ-মূলে॥  
চাঁদনি-রাঙা অতুল মোহন মোমের পুতুল 
আদুল গায়ে নাচে খোদার প্রেমে বেভুল।  
আল্লার দয়ায় তোহ‍্‍ফা এল ধরার কূলে॥

Category: নজরুলগীতি
Previous Post:তৌহিদের মুরশিদ আমার মোহাম্মদের নাম
Next Post:তোরা যা রে এখনই হালিমার কাছে 

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑