• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি ঈদ ঈদ ঈদ খুশির ঈদ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আজি ঈদ ঈদ ঈদ খুশির ঈদ

আজি ঈদ ঈদ ঈদ খুশির ঈদ, এল ঈদ
(যাঁর) আসার আশায় চোখে মোদের ছিল না রে নিদ॥  
শোন, রে গাফিল, কী বলে তকবির ঈদগাহে,
(তোর) আমানতের হিসসা সাদকা দে খোদার রাহে;
নে সাদকা দিয়ে বেহেশ‍্‍তে, যাবার রসিদ॥  
ঈদের চাঁদের তশতরিতে জান্নাত হতে  
আনন্দেরই শিরনি এল আশমানি পথে,
সেই শিরনি নিয়ে নতুন আশায় জাগবে না-উম্মিদ॥
(তোর) পিরাহানের আতব গোলাব লাগুক রে মনে,
(আজ) প্রেমের দাওত দে দুনিয়ার সকল জনে,  
দিলেন ঈদের মারফতে হজরত এই তাগিদ॥

Category: নজরুলগীতি
Previous Post:দূর আরবের স্বপন দেখি বাংলা দেশের কুটির হতে
Next Post:তৌহিদের মুরশিদ আমার মোহাম্মদের নাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑