• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোথায় তখ‍্‍ত তাউস, কোথায় সে বাদশাহি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কোথায় তখ‍্‍ত তাউস, কোথায় সে বাদশাহি

খাম্বাজ – কারফা

কোথায় তখ‍্‍ত তাউস,
কোথায় সে বাদশাহি।
কাঁদিয়া জানায় মুসলিম
ফরিয়াদ য়্যা এলাহি॥
কোথায় সে বীর খালেদ,
কোথায় তারেক মুসা,
নাহি সে হজরত আলি’
সে জুলফিকারনাহি ॥
নাহি সে উমর খাত্তাব,
নাহি সে ইসলামি জোশ,
করিল জয় যে দুনিয়া,
আজ নাহি সে সিপাহি॥
হাসান হোসেন সে কোথায়,
কোথায় বীর শহিদান –
কোরবানি দিতে আপনায়
আল্লার মুখ চাহি॥
কোথায় সে তেজ ইমান
কোথায় সে শান শওকত,
তকদিরে নাই সে মাহ‍্‍তাব,
আছে পড়ে শুধু সিয়াহি॥

Category: নজরুলগীতি
Previous Post:প্রাথমিক শিক্ষা বিল
Next Post:খুশি লয়ে খোশ-রোজের

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑