• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বনে বনে জাগে কী আকুল হরষন

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বনে বনে জাগে কী আকুল হরষন

ভৈরবী – সেতারখানি

বনে বনে জাগে কী আকুল হরষন।
ফুল-দেবতা এল দিতে ফুল-পরশন॥
হরিততর আজি পল্লব বনবাস,
মুকুল-জাগানিয়া সমীরণ ফেলে শ্বাস,
বেপথু লতা যাচে মধুপের দরশন॥
কিশোর-হিয়া-মাঝে যৌবন-দেবতা
গোপনে আনে নব জাগরণ-বারতা,
বধূর সাথে খোঁজে বঁধু বন নিরজন॥

Category: নজরুলগীতি
Previous Post:জাগো বধূ জাগো নব বাসরে
Next Post:নয়নে ঘনাও মেঘ, মালবিকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑