• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জয় মর্ত্যে অমৃতবাদিনী চির-আয়ুষ্মতী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জয় মর্ত্যে অমৃতবাদিনী চির-আয়ুষ্মতী

ইমন – কাওয়ালি

জয় মর্ত্যে অমৃতবাদিনী চির-আয়ুষ্মতী
জয় নারী-রূপা দেবী পুণ্যশ্লোকা সতী॥
জয় অগ্নিহোত্রী অয়ি দীপ্তা উগ্রতপা জ্যোতির্ময়ী।
জয় সুরলোক-বাঞ্ছিতা, সতী মহিমার গীতা, মৃত্যুজয়ী।
জয় সীমন্তে নবারুণ, ধরণির অরুন্ধতী॥
চির-শুদ্ধাচারিণী চির-পবিত্রা সুমঙ্গলা!
চির-অবৈধব্য-যুতা তুমি চিরপূজ্যা মা, নহ অবলা।
মা গো যুগে যুগে চির-ভাস্বর তুমি উদীচী জ্যোতি॥
তব সীমান্ত-সিন্দূর মাগে, মা গো, বিশ্ব-বধূ;
মা গো মৃত্যুঞ্জয়ী তব তপস্যা দাও, দাও আশিস-মধু!
সব কন্যা জায়া যাচে তব বর, করে প্রণতি॥

Category: নজরুলগীতি
Previous Post:কেন আসে কেন তারা চলে যায়
Next Post:জাগো বধূ জাগো নব বাসরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑