• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিশুতি রাতের শশী গো

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নিশুতি রাতের শশী গো

খাম্বাজ-পিলু – ঠুংরি

নিশুতি রাতের শশী গো।
ঘুমায়ে সকলে নিশীথ নিঝুম,
হরিল কে তব নয়নের ঘুম,
কার অভিসারে জাগো গগন-পারে
চাঁদ-ভোলানো সে কোন রূপসি॥
লুকায়ে হেরি আমি অভিসার তব,
তারকারা হেরে লুকায়ে নীরব,
কপট ঘুম ভাঙি হেরো হাসিছে সব
দূর অলকার বাতায়নে বসি॥

Category: নজরুলগীতি
Previous Post:বন-বিহারিণী চপল হরিণী
Next Post:তোর বিদায়-বেলার বন্ধুরে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑