• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কেঁদে যায় দখিন-হাওয়া ফিরে ফুল-বনের গলি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কেঁদে যায় দখিন-হাওয়া ফিরে ফুল-বনের গলি

সিন্ধু-কাফি – ঠুংরি

কেঁদে যায় দখিন-হাওয়া ফিরে ফুল-বনের গলি,
‘ফিরে যাও চপল পথিক’, দুলে কয় কুসুম-কলি।
দুলে দুলে কয় কুসুম কলি॥
ফেলিছে সমীর দীরঘশ্বাস – আসিবে না আর এ মধুমাস,
কহে ফুল, ‘জনম জনম এমনই গিয়াছ ছলি।
জনম জনম গিয়াছ ছলি’॥
কহে বায়, ‘রজনি-ভোরে বাসি ফুল পড়িবে ঝরে’,
কহে ফুল, ‘এমনই করে আমি ফুল-চোরেরে দলি,
এমনই কুসুম-চোরেরে দলি॥’
কাঁদে বায়, ‘নিদাঘ আসে আমি যাই সুদূর বাসে’,
ফোটে ফুল হাসিয়া ভাষে, ‘প্রিয়তম, যেয়ো না চলি।
ওগো প্রিয়তম, যেয়ো না চলি’॥

Category: নজরুলগীতি
Previous Post:ওই পথে চেয়ে থাকি
Next Post:আজি পূর্ণশশী কেন মেঘে ঢাকা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑