• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ওহে রাখাল-রাজ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ওহে রাখাল-রাজ

বাউল

ওহে রাখাল-রাজ!
কী সাজে সাজালে আমায় আজ।
আমার  ঘরের ভূষণ কেড়ে নিয়ে
দিলে চির-পথিক সাজ॥
তোমার  পায়ের নূপুর আমায় দিয়ে
ঘুরাও পথে ঘাটে নিয়ে,
বেড়াই বাউল একতারা বাজিয়ে হে,
তোমার  ভুবন-নাটে নেচে বেড়াই
ভুলে শরম ভরম লাজ॥
তোমার  নিত্য-খেলার নৃত্য-সাথি
আনন্দেরই গোঠে হে,
জীবন-মরণ আমার সহজ –
চরণতলে লোটে হে!
আমার  হাতে দিলে সর্বনাশী
ঘর-ভুলানো তোমার বাঁশি,
কাজ ভুলাতে যখন তখন আসি হে,
আমার  আপন ভবন কেড়ে – দিলে
ছেড়ে বিশ্বভুবন-মাঝ॥

Category: নজরুলগীতি
Previous Post:তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি, হরি
Next Post:তুই লুকাবি কোথায় মা কালী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑