• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি ভাই খ্যাপা বাউল, আমার দেউল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি ভাই খ্যাপা বাউল, আমার দেউল

বাউল

আমি ভাই খ্যাপা বাউল, আমার দেউল
আমারই এই আপন দেহ।
আমার এ প্রাণের ঠাকুর নহে সুদূর
অন্তরে মন্দির-গেহ।
সে থাকে সকল সুখে সকল দুখে
আমার বুকে অহরহ,
কভু তায় প্রণাম করি, বক্ষে ধরি,
কভু তারে বিলাই স্নেহ॥
ভুলাইনি আমারই কুল,
ভুলেছে নিজেও সে কুল,
ভুলে বৃন্ -দাবন গোকুল
(তার) মোর সাথে মিলন-বিরহ।
সে আমার ভিক্ষা-ঝুলি কাঁধে তুলি
চলে ধূলি- মলিন পথে,
নাচে গায় আমার সাথে একতারাতে,
কেউ বোঝে বোঝে না কেহ॥

Category: নজরুলগীতি
Previous Post:রশিদ উদ্দিন
Next Post:তুমি দুখের বেশে এলে বলে ভয় করি কি, হরি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑