• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জয় বাণী বিদ্যাদায়িনী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জয় বাণী বিদ্যাদায়িনী

খাম্বাজ – একতালা

জয় বাণী বিদ্যাদায়িনী।
জয় বিশ্বলোক-বিহারিণী॥
সৃজন-আদিম-তমো অপসারি
সহস্রদল কিরণ বিথারি
আসিলে মা তুমি গগন বিদারি
আলোক-মরাল-বাহিনী॥
ভারতে ভারতী মূক তুমি আজি,
বীণাতে উঠিছে ক্রন্দন বাজি,
ছিন্ন চরণ-শতদলরাজি
কহিছে পীড়ন-কাহিনি॥
ঊর মা আবার কমলাসীনা,
করে ধরো পুন সে রুদ্রবীণা,
নব সুর তানে বাণী পরাধীনা
জাগাও অমৃত-ভাষিণী॥

Category: নজরুলগীতি
Previous Post:মোহাম্মদ মুস্তাফা সাল্লে আলা
Next Post:মনোমোহন দত্ত, স্বামী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑