• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তওফিক দাও খোদা ইসলামে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তওফিক দাও খোদা ইসলামে

ইমন-মিশ্র পোস্তা

তওফিক দাও খোদা ইসলামে  
      মুসলিম-জাঁহা পুন হোক আবাদ।
দাও সেই হারানো সলতানত  
      দাও  সেই বাহু, সেই দিল্ আজাদ॥
দাও বেদেরেগ তেগ জুলফিকার  
      খয়বর -জয়ী শেরে-খোদার ,
দাও সেই খলিফা সে হাশমত  
      দাও সেই মদিনা সে বোগদাদ॥
দাও সে হামজা সেই বীর ওলিদ  
      দাও সেই ওমর হারুণ-অল-রশিদ,
দাও সেই সালাহ্‌উদ্দীন আবার  
      পাপ দুনিয়াতে চলুক জেহাদ॥
দাও সেই রুমী সাদী হাফিজ  
      সেই জামী খৈয়াম সে তব্‌রিজ ।
দাও সেই আকবর সেই শাহ্‌জহান  
      দাও তাজমহলের স্বপ্ন-সাধ॥
দাও ভায়ে ভায়ে সেই মিলন 
      সেই   স্বার্থত্যাগ দৃপ্ত মন,
হোক বিশ্ব-মুসলিম এক-জামাত  
      উড়ুক নিশান ফের যুক্ত-চাঁদ॥

Category: নজরুলগীতি
Previous Post:সাহারাতে ডেকেছে আজ বান, দেখে যা
Next Post:উম্মত আমি গুনাহ্‌গার তবু ভয় নাহি রে আমার

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑