• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হে চির-সুন্দর, বিশ্ব-চরাচর

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » হে চির-সুন্দর, বিশ্ব-চরাচর

ভজন
ভৈরবী কাহারবা

হে চির-সুন্দর, বিশ্ব-চরাচর
তোমারই মনোহর রূপের ছায়া।
রবি-শশী-তারকায় তোমারই জ্যোতি ভায়
রূপে রূপে তব অরূপ কায়া॥
দেহের সুবাস তব কুসুমগন্ধে,
তোমার হাসি হেরি শিশুর আনন্দে।
জননীর রূপে তুমি আমাদের যাও চুমি
তব স্নেহ-প্রেমরূপ কন্যা জায়া॥
হে বিরাট শিশু! এ যে তব খেলনা –
ভাঙাগড়া নিতি নব, দুখ-শোক-বেদনা।
শ্যামল পল্লবে সাগর-তরঙ্গে
তব রূপলাবণি দুলে ওঠে রঙ্গে,
বিহগের কণ্ঠে তব মধু কাকলি,
মায়াময়! শত রূপে বিছাও মায়া॥

Category: নজরুলগীতি
Previous Post:মনে যে মোর মনের ঠাকুর
Next Post:কপোত কপোতী উড়িয়া বেড়াই

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑