• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এই দেহেরই রংমহলায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এই দেহেরই রংমহলায়

ভৈরবী একতালা

এই দেহেরই রংমহলায়
খেলিছেন লীলা-বিহারী।
মিথ্যা মায়া নয় এ কায়া
কায়ায় হেরি ছায়া তাঁরই॥
রূপের রসিক রূপে রূপে
খেলে বেড়ায় চুপে চুপে,
মনের বনে বাজায় বাঁশি
মন-উদাসী বনচারী॥
তার খেলাঘর তোর এ দেহ,
সে তো নহে অন্য কেহ,
সে যে রে তুই, – তবু মোহ
ঘুচল না তোর হায় পূজারি॥
খুঁজিস তারে ঠাকুর-পূজায়,
উপাসনায় নামাজ রোজায়,
চালকলা আর শিন্নি দিয়ে
ধরবি তারে, হায় শিকারি!
পালিয়ে বেড়ায় মন-আঙিনায়
সে যে শিশু প্রেম-ভিখারি॥

Category: নজরুলগীতি
Previous Post:ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম
Next Post:মনে যে মোর মনের ঠাকুর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑