• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মোর পুষ্প-পাগল মধবী কুঞ্জে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মোর পুষ্প-পাগল মধবী কুঞ্জে

কীর্তন

মোর পুষ্প-পাগল মধবী কুঞ্জে 
এই তো প্রথম মধুপ গুঞ্জে,
তুমি যেয়ো না আজি যেয়ো না॥
মম চন্দ্র-হসিত মাধবী নিশীথ
  বিষাদের মেঘে ছেয়ো না॥
হেরো তরুণ তমাল করুণ ছায়ায়
  আসন বিছায়ে তোমারে সে চায়;  
       তোমার বাঁশির বিদায়-সুরে  
বনে কদম্ব-কেশর ঝুরে;
ওগে অকরুণ! ওই সকরুণ গীতি গেয়ো না।
তুমি যেয়ো না আজি যেয়ো না॥  
তোলা বনফুল রয়েছে আঁচলে  
       হয়নিকো মালা গাঁথা,  
বকুলের ছায়ে নব কিশলয়ে  
       হয়নি আসন পাতা।  
মুকুলিকা মোর কামনা সলাজ  
দলিয়ো না পায়ে, হে রাজাধিরাজ!
মম অধরের হাসি করিয়ো না বাসি,  
       পরবাসী যেতে চেয়ো না!
তুমি যেয়ো না আজি যেয়ো না॥

Category: নজরুলগীতি
Previous Post:আমার ভাঙা নায়ের বইঠা ঠেলে
Next Post:ঘন-ঘোর-মেঘ-ঘেরা দুর্দিনে ঘনশ্যাম

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑