• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমাদের দান তোমাদের বাণী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তোমাদের দান তোমাদের বাণী

দেশ একতালা

তোমাদের দান তোমাদের বাণী
পূর্ণ করিল অন্তর।
তোমাদের রস-ধারায় সিনানি
হল তনু শুচিসুন্দর॥
শান্ত উদার আকাশের ভাষা
মলিন মর্তে অমৃত-পিপাসা
দিলে আনি, দিলে অভিনব আশা
গগন-পবন-সঞ্চর॥
বুলায়ে মায়ার অঞ্জন চোখে
লয়ে গেলে দূর কল্পনালোকে,
রাঙাল কানন পলাশে অশোকে,
তোমাদের মায়া-মন্তর॥
ফিরদৌসের পথ-ভোলা পাখি
আনন্দলোকে গেলে সবে ডাকি,
ধূলি-ম্লান মন গেলে রঙে মাখি
ছানিয়া সুনীল অম্বর॥

Category: নজরুলগীতি
Previous Post:এসো এসো রসলোকবিহারী
Next Post:যেন ফিরে না যায় এসে আজ

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑