• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আসে রজনি সন্ধ্যামণির প্রদীপ জ্বলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আসে রজনি সন্ধ্যামণির প্রদীপ জ্বলে

পিলু কাহারবা

আসে রজনি, সন্ধ্যামণির প্রদীপ জ্বলে।
ছায়া-আঁচল-ঢাকা কাননতলে॥
তিমির দু-কূল দুলে গগনে
গোধূলি-ধূসর সাঁঝ-পবনে,
তারার মানিক অলকে ঝলে॥
পূজা-আরতি লয়ে চাঁদের থালায়
আসিল সে অস্ত-তোরণ নিরালায়।

ললাটের টিপ জ্বলে সন্ধ্যাতারা,
গিরি-দরি-বনে পেরে আপনহারা,
থামে ধীরে বিরহীর নয়নজলে॥

Category: নজরুলগীতি
Previous Post:কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
Next Post:আজি কুসুম-দিপালি জ্বলিছে বনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑