• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ

ধানশ্রী একতালা

কাঁদিছে তিমির-কুন্তলা সাঁঝ
আমার হৃদয়-গগনে।
এসো প্রিয়া এসো বধূ-বেশে এই
বিদায়-গোধূলি-লগনে॥
দিনের চিতার রক্ত-আলোকে
শুভদৃষ্টি গো হবে চোখে চোখে,
আমার মরণ-উৎসবক্ষণে
শঙ্খ বাজুক সঘনে॥
চাঁদের প্রদীপ জ্বালাইয়া হেরো
খুঁজিছে মোদেরে তারাদল,
সজল-বসনা বাদল-পরির
নয়ন করিছে ছলছল।
মরণে তোমারে পাইব বলিয়া
জীবনে করেছি আরাধনা প্রিয়া,
এসো মায়ালোক-বিহারিণী মোর
কুহেলি-আঁধার স্বপনে॥

Category: নজরুলগীতি
Previous Post:রিমি ঝিম রিমি ঝিম ওই নামিল দেয়া
Next Post:পাষাণ-গিরির বাঁধন টুটে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑