• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মাধবীলতার আজি মিলন সখী

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মাধবীলতার আজি মিলন সখী

তিলক-কামোদ মিশ্র কাহারবা

মাধবীলতার আজি মিলন সখী
শ্যাম-সহকার তরুর সাথে।
আকাশে পূর্ণিমা-চাঁদের জলসা
হেরো গো তাই আজি চৈতালি রাতে॥
ফুলে ফুলে তার ফুল্ল তনু-লতা,
গাহিয়া ওঠে পাখি, বউ গো কও কথা;
স্বর্ণলতার শতনরী হার
দুলিছে গলায় রাতুল শোভাতে॥
তারই আমন্ত্রণ-লিপি থরে থরে
শ্যামল পল্লবে কুসুম-আখরে।
তরুলতা দুলে পুলকে নাচি নাচি,
মিলন-মন্ত্র গাহিছে মৌমাছি,
আলপনা আঁকে আলো ও ছায়াতে॥

Category: নজরুলগীতি
Previous Post:নাহি কেহ আমার ব্যথার সাথি
Next Post:আজি এ বাদল-দিনে কত কথা মনে পড়ে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑