• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো বঁধু ফিরে এসো, ভোলো ভোলো অভিমান

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এসো বঁধু ফিরে এসো, ভোলো ভোলো অভিমান

ইমন মিশ্র দাদরা

এসো বঁধু ফিরে এসো, ভোলো ভোলো অভিমান।
দিব ও চরণে ডারি মোর তনু-মন-প্রাণ॥
জানি আমি অপরাধী তাই দিবানিশি কাঁদি,
নিমিষের অপরাধের কবে হবে অবসান॥
ফিরে গেলে দ্বারে আসি বাসি কিনা ভালোবাসি,
কাঁদে আজ তব দাসী, তুমি তার হৃদে ধ্যান॥
সেদিন বালিকা-বধূ শরমে মরম-মধু
পিয়াতে পারিনি বঁধু আজ এসে করো পান॥
ফিরিয়া আসিয়া হেথা দিয়ো দুখ দিয়ো ব্যথা,
সহে না এ নীরবতা হে দেবতা পাষাণ॥

Category: নজরুলগীতি
Previous Post:আসিলে কে গো বিদেশি
Next Post:নাহি কেহ আমার ব্যথার সাথি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑