• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

কোন কুসুমে তোমায় আমি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » কোন কুসুমে তোমায় আমি

ভজন

কোন কুসুমে তোমায় আমি
পূজিব নাথ বলো বলো।
তোমার পূজার কুসুম-ডালা
সাজায় নিতি বনতল॥
কোটি তপন চন্দ্র তারা
খোঁজে যারে তন্দ্রাহারা
খুঁজি তারে লয়ে আমার
ক্ষীণ এ নয়ন ছলছল॥
বিশ্ব-ভুবন দেউল যাহার
কোথায় রচি মন্দির তাঁর,
লও চরণে ব্যথায়-রাঙা
আমার হৃদয়-শতদল॥

Category: নজরুলগীতি
Previous Post:এ কুঞ্জে পথ ভুলি কোন বুলবুলি আজ
Next Post:পরো পরো চৈতালি-সাঁঝে কুসমি শাড়ি

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑