• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

তোমার কুসুমবনে আমি আসিয়াছি ভুলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » তোমার কুসুমবনে আমি আসিয়াছি ভুলে

খাম্বাজ-মিশ্র কাহারবা
  
তোমার কুসুমবনে আমি আসিয়াছি ভুলে।  
তবু মুখপানে প্রিয় চাহো আঁখি তুলে॥  
         দেখি সেদিনের সম  
ওগো     ভুলে-যাওয়া স্মৃতি মম  
তব ও-নয়নে আজও ওঠে কি না দুলে॥
ওগো ভুল করে আসিয়াছি, জানি ভুলেছ তুমিও, 
তবু ক্ষণেকের তরে এ-ভুল ভেঙো না প্রিয়।
           তীর্থে এসেছি মম দেবীর দেউলে॥  
         তোমার মাধবী-রাতে  
         আসিনি আমি কাঁদাতে,  
কাঁদিতে এসেছি একা বিদায়-নদীর কূলে॥

Category: নজরুলগীতি
Previous Post:কেন ফোটে, কেন কুসুম ঝরে যায়
Next Post:কত কথা ছিল বলিবার, বলা হল না

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑