• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি মিলন-বাসর প্রিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আজি মিলন-বাসর প্রিয়া

দ্বৈত গান

পুরুষ॥ আজি মিলন-বাসর প্রিয়া  
     হেরো    মধুমাধবী নিশা।
স্ত্রী॥ কত    জনম-অভিসার শেষে  
     প্রিয়     পেয়েছি তব দিশা॥
পু॥ সহকার-তরু হেরো দোলে
       মালতী লতায় লয়ে বুকে,
স্ত্রী॥ মাধবী-কাঁকন পরি  
     দেওদার তরু দোলে সুখে।
উভয়ে॥ হায় প্রাণ কানায় কানায় আজি পুরে  
     হিয়া    আবেশ-পুলক-মিশা॥
পু॥ শরাব-রঙের শাড়ি পরেছে চাঁদনি রাতি,
স্ত্রী॥ তারার রূপে গলে পড়ে গগনে চাঁদের বাতি,
পু॥ হল জোছনা-শিরাজি রঙিন
স্ত্রী॥     নীল আকাশের শিশা॥
পু॥ হেরো জোয়ার-উতলা সিন্ধু পূর্ণিমা চাঁদেরে পেয়ে,
স্ত্রী॥ কোন দূর অতীত স্মৃতি মম প্রাণে-মনে ওঠে ছেয়ে।
উভয়ে॥ মিলন-ঘন-মেঘলোকে আজি মিটিবে মরু-তৃষা॥

Category: নজরুলগীতি
Previous Post:ওরে হুলোরে তুই রাতবিরেতে ঢুকিসনে হেঁশেল
Next Post:নিয়ে কাদা মাটির তাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑