• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

অসুর-বাড়ির ফেরত এ মা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » অসুর-বাড়ির ফেরত এ মা

ভৈরবী একতালা

অসুর-বাড়ির ফেরত এ মা
শ্বশুরবাড়ির ফেরত নয়।
দশভুজার করিস পূজা
ভুলরূপে সব জগৎময়॥
নয় গৌরী নয় এ উমা
মেনকা যার খেত চুমা,
রুদ্রাণী এ, এ যে ভূমা,
এক সাথে এ ভয়-অভয়॥
অসুর দানব করল শাসন
এইরূপে মা বারে বারে
রাবণ-বধের বর দিল মা
এইরূপে রাম-অবতারে।

দেব-সেনানী পুত্রে লয়ে
যায় এই মা, দিগ্‌বিজয়ে
সেইরূপে মায়ের কর রে পূজা
ভারতে ফের আসবে জয়॥

Category: নজরুলগীতি
Previous Post:ভুবনে ভুবনে আজি ছড়িয়ে গেছে রং
Next Post:আজি প্রথম মাধবী ফুটিল কুঞ্জে 

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑