• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

গুঞ্জামালা গলে কুঞ্জে এসো হে কালা

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » গুঞ্জামালা গলে কুঞ্জে এসো হে কালা

মালগুঞ্জ ত্রিতাল

গুঞ্জামালা গলে কুঞ্জে এসো হে কালা।
বনমালী এসো দুলায়ে বনমালা॥
তব পথে বকুল ঝরিছে উতল বায়ে,
দলিয়া যাবে বলে অকরুণ-রাঙা পায়ে,
রচেছি আসন তরুণ তমাল-ছায়ে,
পলাশ শিমুলে রাঙা প্রদীপ-জ্বালা॥
ময়ূরে নাচাও তুমি তোমারই নূপুর-তালে,
বেঁধেছি ঝুলনিয়া ফুলেল কদমডালে,
তোমা বিনা বনমালী বিফল এ ফুল-দোল,
বাঁশি বাজাবে কবে উতলা ব্রজবালা॥

Category: নজরুলগীতি
Previous Post:ফিরে যা সখী ফিরে যা ঘরে
Next Post:মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑