• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নাচিয়া নাচিয়া এসো নন্দদুলাল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নাচিয়া নাচিয়া এসো নন্দদুলাল

বেহাগ মিশ্র কাহারবা

নাচিয়া নাচিয়া এসো নন্দদুলাল।
মোর প্রাণে, মোর মনে এসো ব্রজগোপাল॥
এসো নূপুর-রুনুঝুনু পায়ে,
এসো প্রেম-যমুনা নাচায়ে,
এসো বেণু বাজায়ে এসো ধেনু চরায়ে
এসো কানাই রাখাল॥
ঝুলনে হোরিতে রাসে,
এসো কুরুক্ষেত্র-রণে, এসো প্রভাসে,
এসো শিশুরূপে, এসো কিশোর বেশে,
এসো কংস-অরি, এসো মৃত্যু করাল॥
এসো মহাভারতের দেবতা,
আনো নৃত্যের তালে নব বারতা,
এসো মধুকৈটভ-অরি আনো নব গীতা,
এসো নারায়ণ ভগবান বিশ্ব-ভূপাল॥

Category: নজরুলগীতি
Previous Post:রাসমঞ্চোপরি দোলে মুরলীধারী
Next Post:নাচে ওই আনন্দে নন্দদুলাল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑