• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া

পাহাড়ি মিশ্র কাহারবা

এসো নূপুর বাজাইয়া যমুনা নাচাইয়া
কৃষ্ণ কানাইয়া হরি।
মাখি গোখুর-ধূলিরেণু গোঠে চরাইয়া ধেনু
বাজায়ে বাঁশের বাঁশরি॥
গোপী-চন্দনচর্চিত অঙ্গে
প্রাণ মাতাইয়া প্রেম-তরঙ্গে,
বামে হেলায়ে ময়ূর-পাখা দুলায়ে তমাল-শাখা
নীপবনে দাঁড়ায়ে ত্রিভঙ্গে।
এসো লয়ে সেই শ্যামশোভা ব্রজবধূ মনোলোভা
সেই পীতবসন পরি॥
এসো গগনে ফেলি নীল ছায়া,
আনো পিপাসিত চোখে মেঘমায়া।
এসো মাধব, মাধবীতলে,
এসো বনমালী বনমালা গলে,
এসো ভক্তিতে প্রেমে আঁখি-জলে।
এসো তিলকলাঞ্ছিত সুরনরবাঞ্ছিত
বামে লয়ে রাইকিশোরী॥

Category: নজরুলগীতি
Previous Post:ভালোবেসে অবশেষে কেঁদে দিন গেল
Next Post:রাসমঞ্চোপরি দোলে মুরলীধারী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑