• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আঁখি ঘুম-ঘুম নিশীথ নিঝুম ঘুমে ঝিমায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আঁখি ঘুম-ঘুম নিশীথ নিঝুম ঘুমে ঝিমায়

ভৈরবী তালফেরতা

আঁখি ঘুম-ঘুম নিশীথ নিঝুম ঘুমে ঝিমায়।
বাহুর ফাঁদে স্বপন-চাঁদে বাঁধিতে চায়॥
আমি কার লাগি
একা নিশি জাগি
বিরহ-ব্যথায়।
কোথায় কাহার বুকে বঁধু ঘুমায়।
কাঁদি চাতকিনি বারি-তৃষায়।
কুসুমগন্ধ আজি যেন বিষমাখা হায়॥
কেন এ ব্যথা এ আকুলতা
পরের লাগি এ পরান পুড়ে,
মরুভূমিতে বারি কভু কি ঝুরে।
আমি এবার যেন মরে আসি তারই রূপ ধরে
সে যাহারে চায়॥

Category: নজরুলগীতি
Previous Post:ফিরিয়া এসো এসো হে ফিরে
Next Post:সেদিনও প্রভাতে রাতুল শোভাতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑