• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পিয়াসি প্রাণ তারে চায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পিয়াসি প্রাণ তারে চায়

পিলু ঠুংরি

পিয়াসি প্রাণ তারে চায়,
এনে দে তায়।
জনম জনম বিরহী প্রাণ মম
সাথিহীন পাখি-সম কাঁদিয়া বেড়ায়।
চাঁদের দীপ জ্বালি খুঁজিছে আকাশ তারে
না পেয়ে তাহার দিশা কাঁদে সে বাদল-ধারে।
ঝরে আভিমানে ফুল তারে না-দেখতে পেয়ে,
বহে কাঁদন-নদী পাষাণ-গিরি বেয়ে।
আসিব বলে সে গেছে চলে
(আমি) আজও আছি বেঁচে তারই আশায়॥

Category: নজরুলগীতি
Previous Post:ধীরে যায় ফিরে ফিরে চায়
Next Post:বেলা পড়ে এল জলকে সই চল চল

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑