• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

বাজিছে বাঁশরি কার অজানা সুরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » বাজিছে বাঁশরি কার অজানা সুরে

বাগেশ্রী আদ্ধা কাওয়ালি

বাজিছে বাঁশরি কার অজানা সুরে।
ডাকিছে সে যেন তার সুদূর বঁধুরে॥
তারা-লোকের সাথিরে যেন সে চাহে ধরাতে,
তারই কাঁদন যেন ঝরা কুসুমে ঝুরে॥
চাঁদের স্বপন লয়ে জাগে সে নিশীথে একা,
নিরালা গাহে গান হায় বিষাদ-মধুরে॥
তাহারই অভিমান যেন উঠিছে বাতাসে কাঁপি,
তাহারই বেদনা দূর আকাশে ঘুরে॥

Category: নজরুলগীতি
Previous Post:বন-হরিণীরে তব বাঁকা আঁখির
Next Post:রেশমি চুড়ির তালে কৃষ্ণচূড়ার ডালে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑