• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

সবুজ শোভার ঢেউ খেলে যায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » সবুজ শোভার ঢেউ খেলে যায়

খাম্বাজ দাদরা

সবুজ শোভার ঢেউ খেলে যায়
নবীন আমন ধানের খেতে।
হেমন্তের ওই শিশির-নাওয়া হিমেল হাওয়া,
সেই নাচনে উঠল মেতে॥
টই-টুম্বুর ঝিলের জলে
কাঁচা রোদের মানিক ঝলে,
চন্দ্র ঘুমায় গগনতলে
সাদা মেঘের আঁচল পেতে॥
নটকান-রং শাড়ি পরে কে বালিকা
ভোর না হতে যায় কুড়াতে শেফালিকা।
আনমনা মন উড়ে বেড়ায়
অলস প্রজাপতির পাখায়,
মৌমাছিদের সাথে সে চায়
কমল-বনের তীর্থে যেতে॥

Category: নজরুলগীতি
Previous Post:আমার-দেওয়া ব্যথা ভোলো
Next Post:হুল ফুটিয়ে গেলে শুধু

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑