• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম

খাম্বাজ – ঠুংরি

পেয়ে কেন নাহি পাই হৃদয়ে মম
হে চির-সুদূর প্রিয়তম॥
তুমি আকাশের চাঁদ,
আমি পাতিয়া সরসী-ফাঁদ
জনম জনম কাঁদি
কুমুদীর সম।
হে চির-সুদূর প্রিয়তম॥
আমি ফুলের কুলের রাধা,
বৃন্তের কলে বাঁধা,
চপল গগন-চারী
তুমি নিরমম।
হে চির-সুদূর প্রিয়তম॥
নিখিলের রূপে রূপে
দেখা দাও চুপে চুপে,
এলে না মুরতি ধরি
ওগো নিরুপম!
হে চির-সুদূর প্রিয়তম॥

Category: নজরুলগীতি
Previous Post:কেন নিশি কাটালি অভিমানে
Next Post:না মিটিতে সাধ মোর নিশি পোহায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑