• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার দুখের বন্ধু, তোমার কাছে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার দুখের বন্ধু, তোমার কাছে

ছায়ানট-কেদারা – একতালা

আমার দুখের বন্ধু, তোমার কাছে
চাইনি তো এ সুখ।
আমিজানিনি তো বুকে পেয়েও
কাঁদবে এমন বুক॥
আমারশাখায় যবে ফোটেনি ফুল
আমি চেয়েছি পথ আশায় আকুল,
আজ ফোটা ফুলে কাঁদে কেন
কুসুম ঝরার দুখ॥
প্রিয়, মিলন-আশায় ছিনু সুখে
ছিলে যবে দূর।
আজ কাছে পেয়ে পরান কাঁদে
বিদায়-ভয়াতুর।
এ-যে অমৃতে গরল মিশা
প্রাণে কেবলই বাড়িছে তৃষা,
আমার স্বর্গে কেন মলিন ধরার
বেদন জাগরূক॥

Category: নজরুলগীতি
Previous Post:ভাঙা মন আর জোড়া নাহি যায়
Next Post:ফুলকিশোরী! জাগো জাগো, নিশি ভোর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑