• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এত কথা কি গো কহিতে জানে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এত কথা কি গো কহিতে জানে

খাম্বাজ-দেশ – দাদরা

এত কথা কি গো কহিতে জানে
চঞ্চল ওই আঁখি।
নীরব ভাষায় কী যে কহে যায়
মনের বনের পাখি –
চঞ্চল ওই আঁখি॥
মুদিত কমলে ভ্রমরেরই প্রায়
বন্দি হইয়া কাঁদিয়া বেড়ায়,
চাহিয়া চাহিয়া মিনতি জানায়
সুনীল আকাশে ডাকি –
চঞ্চল ওই আঁখি॥

বুঝিতে পারি না ও আঁখির ভাষা
জলে ডুবে তবু মিটে না পিয়াসা,
আদর সোহাগ প্রেম ভালোবাসা
অভিমান মাখামাখি।
মানস-সায়রে মরালেরই প্রায়
গহন সলিলে ভেসে ভেসে চায়।
আমার হিয়ার নিভৃত ব্যথায়
সাধ যায় ধরে রাখি।
চঞ্চল ওই আঁখি॥

Category: নজরুলগীতি
Previous Post:মন কেন উদাসে এই ফাগুন-বাতাসে
Next Post:আমার গহিন জলের নদী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑