• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

দারুণ পিপাসায় মায়া-মরীচিকায়

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » দারুণ পিপাসায় মায়া-মরীচিকায়

জয়জয়ন্তী – একতালা

দারুণ পিপাসায় মায়া-মরীচিকায়
চাহিতে এলি জল বনের হরিণী।
দগ্ধ মরুতল কে তোরে দেবে জল
ঝরিবে আঁখি-নীর তোরই নিশিদিনই॥
নিবায়ে গৃহদীপ আপন নিশাসে
আলেয়ার পিছে এলি সুখ-আশে,
সে সুখ অবসান সমুখেতে শ্মশান
পিছনে অন্ধকার চির-নিশীথিনী॥
কেন তুই বনফুল বিলাস-কাননে
করিয়া পথ ভুল এলি অকারণে।
ছিঁড়ে সাঁঝে তোরে মালা গাঁথি ভোরে
দলিল বিলাসী পথ-ধূলি সনে॥
সন্ধ্যা-গোধূলির রাঙা রূপে ভুলে
আসিলি এ কোথায় তমসার কূলে।
শ্রাবণ-মেঘ হায় ভাবিয়া কুয়াশায়
হারালি পথ তোর রে হতভাগিনি॥

Category: নজরুলগীতি
Previous Post:ঘোর তিমির ছাইল
Next Post:মন কেন উদাসে এই ফাগুন-বাতাসে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑