• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আজি বাদল ঝরে মোর একেলা ঘরে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আজি বাদল ঝরে মোর একেলা ঘরে

ভৈরবী-আশাবরি – আদ্ধা কাওয়ালি

আজি বাদল ঝরে মোর একেলা ঘরে
হায় কী মনে পড়ে মন এমন করে॥
হায় এমন দিনে কে নীড়হারা পাখি
যাও কাঁদিয়া কোথায় কোন, সাথিরে ডাকি।
তোর ভেঙেছে পাখা কোন্‌ কুল ঝড়ে॥
আয় ঝড়ের পাখি আয়এ একা বুকে,
আয় দিব রে আশয় মোর গহন-দুখে,
আয় রচিব কুলায় আজ নূতন করে॥
এই ঝড়ের রাতি নাই সাথের সাথি,
মেঘ-মেদুর-গগন বায় নিবেছে বাতি,
মোরএ ভীরু প্রণয় হায় কাঁপিয়া মরে॥
এই বাদল-ঝড়ে হায় পথিক-কবি
ওই পথের পরে আর কতকাল রবি,
ফুল দলিবি কত হায় অভিমান-ভরে॥

Category: নজরুলগীতি
Previous Post:মোর ঘুমঘোরে এলে মনোহর
Next Post:নিশীথ-স্বপন তোর

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑