• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

এ নহে বিলাস বন্ধু, ফুটেছি জলে কমল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » এ নহে বিলাস বন্ধু, ফুটেছি জলে কমল

মান্দ্ — কাহারবা

এ নহে বিলাস বন্ধু, ফুটেছি জলে কমল।
এ যে ব্যথা-রাঙা হৃদয় আঁখি-জলে-টলমল॥
কোমল মৃণাল-দেহ ভরেছে কণ্টক-ঘায়,
শরণ লয়েছি গো তাই শীতল দিঘির জল॥
ডুবেছি এ কালো নীরে কত যে জ্বালা সয়ে,
শত ব্যথা ক্ষত লয়ে হইয়াছি শতদল॥
আমার বুকের কাঁদন তুমি বল ফুল-বাস,
ফিরে যাও, ফেলো না গো শ্বাস
দখিনা বায়ু চপল॥
ফোটে যে কোন্ ক্ষত-মুখে
কবি রে তোর গীত-সুর,
সে ক্ষত দেখিল না কেউ,
দেখিল তোরে কেবল॥

Category: নজরুলগীতি
Previous Post:আমার কোন কূলে আজ ভিড়ল তরি
Next Post:বুলবুলি নীরব নার্গিস-বনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑