• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

মুসাফির মোছ এ আঁখি জল

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » মুসাফির মোছ এ আঁখি জল

বারোয়াঁ — কাহারবা

মুসাফির! মোছ এ আঁখি জল
ফিরে ছল আপনারে নিয়া।
আপনি ফুটেছিল ফুল
গিয়াছে আপনি ঝরিয়া॥
রে পাগল! এ কী দুরাশা,
জলে তুই বাঁধিবি বাসা!
মেটে না হেথায় পিয়াসা
হেথা নাই তৃষ্ণা-দরিয়া॥
বরষায় ফুটল না বকুল
পউষে ফুটবে কি সে ফুল,
এ দেশে ঝরে শুধু ভুল
নিরাশার কানন ভরিয়া॥
রে কবি, কতই দেয়ালি,
জ্বালিলি তোর আলো জ্বালি,
এল না তোর বনমালি
আঁধার আজ তোরই দুনিয়া॥

Category: নজরুলগীতি
Previous Post:সাজিয়াছ যোগী বলো কার লাগি
Next Post:আমার কোন কূলে আজ ভিড়ল তরি

Reader Interactions

Comments

  1. Nusrat Shahab

    December 23, 2025 at 10:02 am

    Thanks

    Reply

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑