• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

জাগিলে ‘পারুল’ কি গো ‘সাত ভাই চম্পা’ ডাকে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » জাগিলে ‘পারুল’ কি গো ‘সাত ভাই চম্পা’ ডাকে

ভীমপলশ্রী — দাদরা

জাগিলে ‘পারুল’ কি গো ‘সাত ভাই চম্পা’ ডাকে।
উদিলে চন্দ্র-লেখা বাদলের মেঘের ফাঁকে॥
চলিলে সাগর ঘুরে
অলকার মায়ার পুরে,
ফোটে ফুল নিত্য যথায়
জীবনের ফুল্ল-শাখে॥
আঁধারের বাতায়নে চাহে সাজ লক্ষ তারা,
জাগিছে বন্দিনীরা, টুটে ওই বন্ধ কারা।
থেকো না স্বর্গে ভুলে
এ পারের মর্ত্য কূলে,
ভিড়ায়ো সোনার তরি
আবার এই নদীর বাঁকে॥

Category: নজরুলগীতি
Previous Post:কোন্ শরতে পূর্ণিমা-চাঁদ আসিলে এ ধরাতল
Next Post:চরণ ফেলি গো মরণ-ছন্দে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑