• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শুকাল মিলন-মালা আমি তবে যাই

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » শুকাল মিলন-মালা আমি তবে যাই

কালাংড়া-ভৈরোঁ — আদ্ধা কাওয়ালি

শুকাল মিলন-মালা আমি তবে যাই।
কী যেন এ নদী-কূলে খুঁজিনু বৃথাই॥
রহিল আমার ব্যথা
দলিত কুসুমে গাঁথা,
ঝুরে বলে ঝরা পাতা —
নাই কেহ নাই॥
যে-বিরহে গ্রহতারা সৃজিল আলোক,
সে-বিরহে এ-জীবন জ্বলি পুণ্য হোক।

চক্রবাক চক্রবাকী
করে যেমন ডাকাডাকি,
তেমনই এ-কূলে থাকি
ও-কূলে তাকাই॥

Category: নজরুলগীতি
Previous Post:হৃদয় যত নিষেধ হানে নয়ন ততই কাঁদে
Next Post:গহিন রাতে ঘুম কে এলে ভাঙাতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑