• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

হাজার তারার হার হয়ে গো দুলি আকাশ-বীণার গলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » হাজার তারার হার হয়ে গো দুলি আকাশ-বীণার গলে

ছায়ানট — কাওয়ালি

হাজার তারার হার হয়ে গো
দুলি আকাশ-বীণার গলে।
তমাল-ডালে ঝুলাই ঝুলাই
নাচাই শিখী কদম-তলে॥
‘বউ কথা কও’ বলে পাখি
করে যখন ডাকাডাকি,
ব্যথার বুকে চরণ রাখি
নামি বধূর নয়ন-জলে॥
ভয়ংকরের কঠিন আঁখি
আঁখির জলে করুণ করি,
নিঙারি নিঙারি চলি
আকাশ-বধূর নীলাম্বরী।
লুটাই নদীর বালুতটে,
সাধ করে যাই বধূর ঘটে,
সিনান-ঘাটের শিলাপটে
ঝরি চরণ-ছোঁয়ার ছলে॥

Category: নজরুলগীতি
Previous Post:গরজে গম্ভীর গগন কম্বু
Next Post:ঝরে ঝরঝর কোন্ গভীর গোপন ধারা এ শাঙনে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑