• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আসিলে এ ভাঙা ঘরে কে মোর রাঙা অতিথি

পিলু-ভৈরবী — কাহারবা

আসিলে এ ভাঙা ঘরে
কে মোর রাঙা অতিথি।
হরষে বরিষে বারি
শাওন-গগন তিতি॥
বকুল-বনের সাকি
নটিন পুবালি হাওয়া
বিলায় সুরভি-সুরা,
মাতায় কানন-বীথি॥
বনের বেশর গাঁথে
কদম-কেশর ঝুরি,
শিশির-চুনির হারে
উজল উশীর-সিঁথি॥
তিতির শিখীর সাথে
নোটন-কপোতী নাচে,
ঝিঁঝির ঝিয়ারি গাহে
ঝুমুর কাজরি-গীতি॥
হিঙুল হিজল-তলে,
ডাহুক পিছল-আঁখি,
বধূর তমাল-চোখে
ঘনায় নিশীথ-ভীতি॥
তিমির-ময়ূর আজি
তারার পেখম খোলে,
জড়ায় গগন-গলে
চাঁদের ষোড়শী তিথি॥
মিলন-মালায় বাজে
গোপন মৃণাল-কাঁটা,
নয়ন-জলে কি কবি
আঁকিস তাহারই স্মৃতি॥

Category: নজরুলগীতি
Previous Post:কেন উচাটন মন পরান এমন করে
Next Post:আজি দোল পূর্ণিমাতে দুলবি তোরা আয়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑