• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

নিশি ভোর হল জাগিয়া পরান-পিয়া

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » নিশি ভোর হল জাগিয়া পরান-পিয়া

ভৈরবী — কাহারবা

নিশি ভোর হল জাগিয়া
পরান-পিয়া।
কাঁদে ‘পিউ কাঁহা’ পাপিয়া
পরান-পিয়া॥
ভুলি বুলবুলি-সোহাগে
কত গুলবদনি জাগে,
রাতি গুলশনে যাপিয়া
পরান-পিয়া॥
জেগে রয় জাগার সাথি
দূরে চাঁদ, শিয়রে বাতি,
কাঁদি ফুল-শয়ন পাতিয়া,
পরান-পিয়া॥
কত আর সাজাব ডালা,
বাসি হয় নিতি যে মালা,
কত দূর যাব ভাসিয়া,
পরান-পিয়া
গেয়ে গান চেয়ে কাহারে
জেগে রস কবি এপারে
দিলি দান কারে এ হিয়া,
পরান-পিয়া॥

Category: নজরুলগীতি
Previous Post:সখী জাগো, রজনি পোহায়
Next Post:এ বাসি বাসরে আসিলে কে গো ছলিতে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑