• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

করুণ কেন অরুণ আঁখি দাও গো সাকি দাও শারাব

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » করুণ কেন অরুণ আঁখি দাও গো সাকি দাও শারাব

সিন্ধু — কাওয়ালি

করুণ কেন অরুণ আঁখি
দাও গো সাকি দাও শারাব।
হায় সাকি এ আঙ্গুরি খুন,
নয় ও হিয়ার খুন-খারাব॥
দুর্দিনের এই দারুণ দিনে
শরণ নিলাম পানশালায়,
হায় শাহারার প্রখর তাপে
পরান কাঁপে দিল্-কাবাব॥
আর সহে না দিল্ নিয়ে এই
দিল্-দরদির দিল্‌লগি
তাই তো চালাই নীল পিয়ালায়
লাল শিরাজি বে-হিসাব॥
এই শারাবের নেশার রঙে
নয়ন-জলের রং লুকাই,
দেখছি আঁধার জীবন ভরি
ভর-পিয়ালার লাল খোয়াব॥
আমার বুকের শূন্যে কে গো
ব্যথার তারে ছড় চালায়,
গাইছি খুশির মহ্‌ফিলে গান
বেদন-গুণীর বীণ-রবাব॥
হারাম কি এই রঙিন পানি,
আর হালাল এই জল চোখের?
নরক আমার হউক মঞ্জুর,
বিদায় বন্ধু, লও আদাব॥
দেখ রে কবি, প্রিয়ার ছবি
এই শারাবের আরশিতে,
লাল গেলাসের কাচ-মহলার
পার হতে তার শোন জওয়াব॥

Category: নজরুলগীতি
Previous Post:থির হয়ে তুই বোস দেখি মা
Next Post:কে বিদেশি মন-উদাসী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑