• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা-ভাবসমাধিতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার ভবের অভাব লয় হয়েছে শ্যামা-ভাবসমাধিতে

আমার ভবের অভাব লয় হয়েছে
শ্যামা-ভাবসমাধিতে।
শ্যামা-রসে যে-মন আছে ডুবে
কাজ কীরে তার যশ-খ্যাতিতে॥
মধু যে পায় শ্যামা-পদে
কাজ কী রে তার বিষয়-মদে,
মুক্তি যে-মন যোগমায়াতে
ভাবনা কী তার রোগ-ব্যাধিতে॥
কাজ কী রে তার লক্ষ টাকায়,
মোক্ষ-লক্ষ্মী যাহার ঘরে;
কত, রাজার রাজা প্রসাদ মাগে
সেই ভিখারির পায়ে ধরে।

ও মা, শান্তিময়ী অন্তরে যার,
দুঃখ-শোকে ভয় কী রে তার,
সে, সদানন্দ সদাশিব জীবন্মুক্ত ধরণিতে॥

Category: নজরুলগীতি
Previous Post:আমি সাধ করে মোর গৌরী মেয়ের                 নাম রেখেছি কালী
Next Post:থির হয়ে তুই বোস দেখি মা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑