• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমি মুক্তা নিতে আসিনি মা ওমা, তোর মুক্তি-সাগর কূলে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমি মুক্তা নিতে আসিনি মা ওমা, তোর মুক্তি-সাগর কূলে

আমি মুক্তা নিতে আসিনি মা  
        ওমা, তোর মুক্তি-সাগর কূলে।
মোর, ভিক্ষা ঝুলি হতে মায়ার  
মুক্তামানিক নে মা তুলে॥
মা তুই,         সবই জানিস অন্তর্যামী,
সেই        চরণ-প্রসাদ ভিক্ষু আমি,
শবেরও হয় শিবত্ব লাভ, মা, তোর যে চরণ ছুঁলে॥
তুই,        অর্থ দিয়ে কেন ভুলাস
                এই পরমার্থ-ভিখারিরে,
তোর, প্রসাদিফুল পাই যদি মা  
              গঙ্গাধারাও চাই না শিরে॥
তোর,        শক্তিমন্ত্রে শক্তিময়ী
আমি,        হতে পারি ব্রহ্মজয়ী,
সেই, মাতৃনামের মহাভিক্ষু তোর মায়াতে নাহি ভুলে॥

Category: নজরুলগীতি
Previous Post:আয় মা ডাকাত কালী আমার ঘরে কর ডাকাতি
Next Post:আমি সাধ করে মোর গৌরী মেয়ের                 নাম রেখেছি কালী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑