• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামা নামের লাগল আগুন আমার দেহ-ধূপকাঠিতে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » শ্যামা নামের লাগল আগুন আমার দেহ-ধূপকাঠিতে

শ্যামা নামের লাগল আগুন
আমার দেহ-ধূপকাঠিতে।
যত জ্বালি সুবাস তত
ছড়িয়ে পড়ে চারিভিতে॥
ভক্তি আমার ধূপের মতো
ঊর্ধ্বে ওঠে অবিরত,
শিবলোকের দেব-দেউলে মা-র শ্রীচরণ পরশিতে॥
অন্তরলোক শুদ্ধ হল পবিত্র সেই ধূপ-সুবাসে,
(ওরে) মা-র হাসি মুখ চিত্তে ভাসে চন্দ্রসম নীল আকাশে।
সব কিছু মোর পুড়ে কবে
চিরতরে ভস্ম হবে,
মা-র ললাটে আঁকব তিলক সেই ভস্ম-বিভূতিতে॥

Category: নজরুলগীতি
Previous Post:আমার মানস-বনে ফুটেছে রে শ্যামা-লতার মঞ্জরী
Next Post:ওমা খড়্গ নিয়ে মাতিস রণে,  নয়ন দিয়ে বহে ধারা

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑