• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

ও মা তুই আমারে ছেড়ে আছিস

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » ও মা তুই আমারে ছেড়ে আছিস

ও মা তুই আমারে ছেড়ে আছিস
আমি        তাই হয়েছি লক্ষ্মীছাড়া।
তোর কৃপা বিনা শক্তিময়ী শুকিয়ে গেল ভক্তিধারা॥
ও মা তুই আশ্রয় দিলি না তাই
আমি যা পাই তা পথে হারাই  
তোর রসময় ভুবন আমার শ্মশান হল, ও মা তারা॥
আজ আনন্দ-যমুনা ফেলে এসেছি তাই যমের দ্বারে,
ও মা জীবনে যা পেলাম না তা মরণ যদি দিতে পারে।
ও মা তত বাড়ে বুকের জ্বালা 
পাই যত যশ খ্যাতির মালা॥ 
রাজপ্রাসাদে শুয়ে, মাগো, শান্তি কি পায় মাতৃহারা॥

Category: নজরুলগীতি
Previous Post:ও মা, তোর ভুবনে জ্বলে এত আলো
Next Post:আমার মানস-বনে ফুটেছে রে শ্যামা-লতার মঞ্জরী

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑