• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

আমার শ্যামা বড়ো লাজুক মেয়ে

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » আমার শ্যামা বড়ো লাজুক মেয়ে

আমার শ্যামা বড়ো লাজুক মেয়ে
কেবলই সে লুকাতে চায়।
আলো-আঁধার পর্দা টেনে
(ভীরু) বালিকা সে পালিয়ে বেড়ায়॥
নিখিল ভুবন আছে তারে ঘিরে,
(আমার) মেয়ে তবু বসন খুঁজে ফিরে;
তারেযে দেখে সে এক নিমেষে
তারই মাঝে লয় হয়ে যায়॥
কোটি শিব ব্রহ্মা হরি অনন্তকাল গভীর ধ্যানে
তার সে লুকোচুরি খেলায় পায় না দিশা, পায় না মানে।

রবি-শশি গ্রহ-তারার ফাঁকে
যে দেখেছে পালিয়ে যেতে মাকে;
সে আপনাকে আর পায় না খুঁজে
মায়াবিনীর মহামায়ায়॥

Category: নজরুলগীতি
Previous Post:মা আমি তোর অন্ধ ছেলে হাত ধরে মোর নিয়ে যা মা
Next Post:আমার মা আছে রে সকল নামে

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑