• Skip to main content
  • Skip to header right navigation
  • Skip to site footer

Bangla Library

Read Bengali Books Online (বাংলা বই পড়ুন)

  • Login/Register
  • Account

শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

লাইব্রেরি » বাংলা লিরিক্স » নজরুলগীতি » শ্যামা মায়ের কোলে চড়ে জপি আমি শ্যামের নাম

শ্যামা মায়ের কোলে চড়ে
জপি আমি শ্যামের নাম।
মা হলেন মোর মন্ত্রগুরু
ঠাকুর হলেন রাধাশ্যাম॥
ডুবে শ্যামা-যমুনাতে
খেলব খেলা শ্যামের সাথে
শ্যামা যবে মোর হানবে হেলা
মা পুরাবেন মনস্কাম॥
আমার মনের দো-তারাতে
শ্যামা ও শ্যামা দুটি তার,
সেই দো-তারায় ঝংকার দেয়
ওংকার রব অনিবার॥
মহামায়ার মায়ার ডোরে
আনবে বেঁধে শ্যাম কিশোরে,
কৈলাসে তাই মাকে ডাকি
দেখব সেথায় ব্রজধাম॥

Category: নজরুলগীতি
Previous Post:আমার কালো মেয়ে রাগ করেছে, কে দিয়েছে গালি
Next Post:ওমা ত্রিনয়নী! সেই চোখ দে যে চোখ তোরে দেখতে পায়

Reader Interactions

Leave a Reply Cancel reply

Your email address will not be published. Required fields are marked *

লেখক

সিরিজ

বইয়ের ধরণ

বাংলা ডিকশনারি

বাংলা জোক্স

বাংলা লিরিক্স

বাংলা রেসিপি

বিবিধ রচনা

বাংলা হেলথ টিপস

Download PDF


My Account

Facebook

top↑